পাথরঘাটায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
এপ্রিল ২৯ ২০২৩, ১৬:০২
আমার বরিশাল ডেস্ক,
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার পাথরঘাটায় খলিলুর রহমান (৫৫) নামে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (২৯ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহত খলিলুর ওই গ্রামের মৃত লেহাজ উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে পার্শ্ববর্তী ধান ক্ষেতে নিজের চড়ানো গরু আনতে যান খলিলুর। ধান ক্ষেত থেকে গরু নিয়ে বাড়ি আসার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
