সমাজ সেবায় মহাত্মা গান্ধী আন্তর্জাতিক এ্যাওয়ার্ড পেলেন ইকবাল হোসেন তাপস

এপ্রিল ২৮ ২০২৩, ১৯:৪৩

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল ফরএভার লিভিং সোসাইটির মাধ্যমে নানাবিধ সমাজিক ও মানবিক, উন্নয়ন মূলক কাজে অবদান রাখায় ইন্ডিয়া-বাংলাদেশ কালচারাল কাউন্সিল কর্তৃক প্রকৌশলী ইকবাল হোসেন তাপস সমাজ সেবায় মহাত্মা গান্ধী আন্তর্জাতিক এ্যাওয়ার্ড মনোনীত হন।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি সিকদার মকবুল হক। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) বরিশাল বিভাগ।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পিরজাদা শহিদুল হারুন, অতিরিক্ত সচিব, অর্থমন্ত্রনালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী নাছির উদ্দিন বাবুল, সভাপতি, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব,বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এইচ এম মনিরুজ্জামান, চেয়ারম্যান, আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন ও উপদেষ্টা, বরিশাল সম্মিলিত নাগরিক সমাজ। এ ছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল ফরএভার লিভিং সোসাইটির সদস্যবৃন্দ।

 

সংবাদটি শেয়ার করুন....