বরিশালে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

এপ্রিল ২৮ ২০২৩, ১৫:০২

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক ‍॥ জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন এই স্লোগান নিয়ে আজ ২৮ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে ৮ টায় জেলা লিগ্যাল এইড কমিটি বরিশাল এর আয়োজনে জেলা দায়রাজজ আদালত প্রাঙ্গণ থেকে বন্যার্ঢ্য র‌্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান (সিনিয়র জেলা দায়রা জজ) জেলা লিগ্যাল এইড কমিটি বরিশাল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন, সদস্য (জেলা ও দায়রা জজ) প্রশাসনিক ট্রাইব্যুনাল বরিশাল অরুনাভ চক্রবর্তী, বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) সাইবার ট্রাইব্যুনাল বরিশাল মোঃ গোলাম ফারুক, বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বরিশাল মোঃ ইয়ারব হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ আবু আহম্মদ আল মামুন, পুলিশ সুপার বরিশাল ওয়াহিদুল ইসলাম বিপিএম, সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ বরিশাল তালুকদার মোঃ ইউনুস, পিপি ওবায়েদুল্লাহ সাজুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শুরুতে অতিথিরা জাতীয় আইনগত সহায়তা দিবসের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন পরে সভাপতি তার বক্তব্যের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি করেন। পরিশেষে দু’জন উপকার ভোগী দের মাঝে জেলা অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি বরিশালের মাধ্যমে সেলাই মেশিন বিতরণ করেন অতিথিরা।

সংবাদটি শেয়ার করুন....