বরিশালে সড়ক দুর্ঘটনায় কৃষক দলের নেতা শামিম নিহত

এপ্রিল ২৫ ২০২৩, ১৫:৫৮

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীতে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে কৃষক দল নেতা নিহত হয়েছে। আহত হয়েছে অপর মোটর সাইকেল চালক।

মঙ্গলবার সকাল ১০টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের নগরীর কাশিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত জিয়াউল হাসান শামীম (৫৩) নগরীর ৩০ নং ওয়ার্ড কাশিপুর গনপাড়া এলাকার মৃত আবুল কাসেমের ছেলে।

শামীম মহানগর কৃষক দলের আহবায়ক বলে জানিয়েছেন মহানগর বিএনপির দপ্তর সম্পাদকের দায়িত্বে থাকা জাহিদুর রহমান রিপন।

আহত অপর মোটর সাইকেল চালক রিপন সিলেটের হবিগঞ্জের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছেন। রিপন বরিশাল শের ই বাংলা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি মো. হেলালউদ্দিন জানান, কাশিপুরে দুই মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে দুই মোটর সাইকেল চালক গুরুতর আহত হয়েছে। তাদের মধ্যে একজন বরিশাল শের ই বাংলা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....