বরিশালে ঈদ উপলক্ষে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ

এপ্রিল ২০ ২০২৩, ২০:৫৬

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরিশাল জেলায় গরীব দুস্থ অসহায় এবং সুবিধাবঞ্চিতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী।বৃহস্পতিবার (২০ এপ্রিল) নগরীর বেলসপার্ক মাঠে ৫ শতাধিক দুস্থ পরিবারের মধ্যে এগুলো বিতরণ করা হয়।

জেলার শেখ হাসিনা সেনানিবাসস্থ ৭ পদাতিক ডিভিশনের আয়োজনে ৭ পদাতিক ডিভিশন ব্রিগেডিয়ার জেলারেল আমিরুল আজিম এগুলো বিতরণ করেন। এ সময় সামরিক, অসামরিক কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....