মনোনয়ন পেয়ে বরিশালে আবুল খায়ের আবদুল্লাহ, গণসংবর্ধনা
এপ্রিল ২০ ২০২৩, ১৭:০৭
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত) কে নাগরিক সংবর্ধনা দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীরা।
কেন্দ্রীয় আওয়ামীগের নেতৃবৃন্দকে নিয়ে বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে আড়াইটা পযন্ত বিবির পুকুর সংলগ্ন দলীয় কর্যালয় সংলগ্ন স্থানে এই নাগরিক সংবর্ধনা দেয়া হয়। এর আগে ঢাকা থেকে সড়ক পথে ফুল ছিটিয়ে ও অর্ধশত তোড়ন বানিয়ে নেতা কর্মীরা তাকে স্বাগত জানায়।

নাগরিক সংবর্ধনার শুরুতে জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষে মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত কে ফুলের নৌকা প্রদান করা হয়। এই সময়ে মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত বলেন ‘ আমি মেয়র নির্বাচিত হলে-মুখ থুবড়ে পড়া, বরিশাল কে নতুন বরিশাল হিসেবে গড়ে তুলব, বরিশালকে নান্দনিক নগর হিসেবে গড়ে তুলবো।
আমি জীবিত থাকতে কোন অনিয়ম অন্যায় করবো না। তিনি আরো বলেন ‘ জননেত্রী শেখ হাসিনার প্রাথী হিসেবে আপনাদের কাছে এসেছি-এখানকার মানুষকে সেবা দেয়ার অঙ্গীকার করছি। এর পূর্বে তিনি ১৫ আগস্ট রাতে জাতির জনক বঙ্গবন্ধুর পরিবার সহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া কামনা করেন। নাগরিক সংবর্ধনায় সকল বক্তাই খোকন সেরনিয়াবাত কে একজন ভাল মানুষ ও বিনযী মানুষ ও ১৫ আগষ্টের মর্মান্তিক ঘটনায় গুলীবিদ্ধ , স্বজন হারা উল্যেখ করে তাকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান। নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক , দলীয় নেতা কর্মীদের উর্দেশ্য করে বলেন, প্রধানমন্ত্রী আপনাদের মাঝে খোকন সেরনিয়াবাতকে নৌকার হাল ধরার জন্য পাঠিয়েছেন।
তাকে নির্বাচিত করে প্রধানমন্ত্রীকে উপহার দিলে তিনি বরিশালকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে দেবেন। খোকন সেরনিয়াবাত কে সাচ্চা ও বিনয়ী ও ১৫ আগস্ট হত্যাকান্ডে গুলীবিদ্ধ উল্যেখ করে বলেন আগামীতে বরিশাল কে যদি তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে চান তাহলে খোকন সেরনিয়াবাত কে ভোট দিন।
এই নগরীতে যাতে উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী অর্থ বরাদ্দ করেন এ লক্ষ্যে তার প্রচেষ্টার কথা উল্যেখ করেন। নানক বলেন ’আমরা ঐক্যবদ্ধ আমাদের মধ্যে কোন মত পার্থক্য নাই’। সম্বর্ধনা আনুষ্ঠানে আরেক প্রেসিডিয়াম মেম্বার আবদুর রহমান বলেন বরিশালের মানুষ সকল চ্যালেঞ্জ মোকাবেলা করেছে-আগামী দিনেও তারা সফল হবে বলে বিশ্বাস। তিনি দল ক্ষতিগ্রস্থ হবে এমন কোন কর্মকান্ড না করতে নেতা কর্মীদের হুশিয়ারী দেন। এছাড়াও অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম সাংগঠনিক সম্পাদক এ্যাড আফজাল হোসেন, ও বরিশাল-৫ আসনের সংসদ সদস্য পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তালুকদার মো, ইউনুস বক্তব্য দেন। সভাপত্বি করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়্যারম্যান এ্যাড এ কে এম জাহাঙ্গীর।
