বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে অজ্ঞাত মহিলার (৫৫) লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় উপজেলার গারুড়িয়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের চটিখোলা খাল থেকে পুলিশ লাশ উদ্ধার করে।
বাকেরগঞ্জ থানার এস আই মোস্তাফিজ জানান, গারুড়িয়া ইউনিয়নের চটিখোলা খাল থেকে অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও তিনি জানান।
