বরিশালে ঐতিহাসিক মুজিবনগর দিবস উৎযাপিত
এপ্রিল ১৭ ২০২৩, ১৪:১৮
আমার বরিশাল ডেস্ক,
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে ঐতিহাসিক মুজিবনগর দিবস উৎযাপন উপলক্ষে আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠন নানান কর্মসূচি হাতে নিয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টায় শহীদ সোহেল চত্বরে আওয়ামীলীগের দলীয় কার্যালয় সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পন করে সিটি মেয়রের পক্ষে প্যানেল মেয়র ও কাউন্সিলররা, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড.তালুকদার মোঃ ইউনুস, মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. কে এম জাহাঙ্গীর হোসেন, সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
