শহরের বড় মার্কেটে নজরদারি বাড়াতে হবে- জেলা প্রশাসক

এপ্রিল ১৬ ২০২৩, ১৯:২১

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক ॥ রাজধানীর নিউমার্কেটে ও বঙ্গমার্কেটে অনাকাঙ্খিত অগ্নিকাণ্ড ঘটছে। এধরণের অনাকাঙ্খিত ঘটনা আর কোথাও যেন না ঘটে সেজন্য দেশের অন্যান্য বড় মার্কেটে নজরদারি বাড়াতে হবে বলে মন্তব্য করেন বরিশাল জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন।

রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রচন্ড তাপদাহে অগ্নিকান্ড প্রতিরোধে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। সভায় জানানো হয় বাজারে নিজস্ব নৈশ প্রহরী বাড়াতে হবে।

নিরাপদ বৈদ্যুতিক ওয়ারিং ব্যবস্থা করতে হবে। ফায়ার ইস্টটিনগুইসার ও আগুন নিভানোর যন্ত্র হাতের কাছে রাখা ও ব্যবহার করার প্রশিক্ষণ নেওয়া জরুরি। বৈদ্যুতিক সংযোগ সঠিক আছে কিনা তা দেখতে হবে। সার্বক্ষনিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।

জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিসকে ফোন করতে হবে। কোন ধরণের ঘটনা ঘটলে উৎসুক জনতার ভিড় না করার ও বড় মার্কেটের আশপাশে হোটেল রেস্টুরেন্টের রান্নার কাজ নিরাপদে করার নির্দেশনা দেন জেলা প্রশাসক।

সংবাদটি শেয়ার করুন....