কলাপাড়ায় দুর্লভ প্রজাতির কালোমাথা কাস্তেচরা পাখি উদ্ধার

এপ্রিল ১৪ ২০২৩, ১৪:২৩

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল ‍॥ পটুয়াখালীর কলাপাড়ায় দুর্লভ প্রজাতির একটি কালোমাথা কাস্তেচরা পাখি উদ্ধার করেছে এনিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা।

গতকাল (বৃহস্পতিবার) রাত ৯টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের খেয়াঘাট এলাকা থেকে আহত অবস্থায় পাখিটি উদ্ধার করে এনিমেল লাভারস-এর সদস্যরা।

এনিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্য বায়জিদ মুন্সী বলেন, আন্ধারমানিক নদীর চর থেকে এ পাখিটি উদ্ধার করে স্থানীয় কয়েকজন মানুষ।

তারা আমাদের খবর দিলে আমরা পাখিটি উদ্ধার করি। এটির ডান পাখায় আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে প্রাথমিক চিকিৎসা চলছে। কলাপাড়া বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুল ইসলাম মনি জানান, এসব পাখি অতি দুর্লভ। পাখিটি সুস্থ হলে বনে অবমুক্ত করা হবে।

সংবাদটি শেয়ার করুন....