বাউফলে চেয়ারম্যানকে কুপিয়ে জখমের ঘটনায় মানববন্ধন
এপ্রিল ১৩ ২০২৩, ১৩:১৯
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে কালো পতাকা হাতে মানববন্ধন করেছে সহস্রাধিক নারী পুরুষ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদারের ওপর হামলাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে কালো পতাকা হাতে মানববন্ধন করেছে সহস্রাধিক নারী পুরুষ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
মানববন্ধন শেষে বগা মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে উপজেলা আওয়ামী লীগের একাংশ। বুধবার (১২ এপ্রিল) বিকেল ৫ টায় উপজেলার বগা বন্দরে এই মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বগা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. আশরাফ, হোসেন,পটুয়াখালী জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল কামাল পল্টু, উপজেলা আওয়ামী লীগ নেতা তালুকদার জাহাঙ্গীর,বগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পটুয়াখালী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান প্রমুখ।
এসময় বক্তারা বলে – আব্দুল মোতালেব হাওলাদারকে কুপিয়ে আহত করা সকল সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তাকে কোপানোর ঘটনার হুকুমদাতা ফিরোজ এমপি তার জন্মস্থান বগা বন্দর দিয়ে বাউফলে প্রবেশ করলে আমাদের নেতা মোতালেব হাওলাদারের অপমান হবে।
তাই আপনি (এমপি ফিরোজ) বিকল্প রুট ব্যবহার করুন। অন্যথায় বগা ইউনিয়নের সাধারন জনগন প্রতিহত করবে। এ টনাকে কেন্দকরে অপ্রতিক কেঘটন টল দায় আপনাকেই (এমপি) নিতে হবে।
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, ্#৩৯;সকালে দুপুরে অথবা রাতে যে কোনো সময় বড় ধরনের কর্মসূচির ঘোষণা আসতে পারে, আপনার প্রস্তুুত থাকবেন। ্#৩৯; উল্লেখ্য, গত ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদ্ধসঢ়;যাপন উপলক্ষে আয়োজিত পৃথক কর্মসূচিকে ঘিরে বাউফল উপজেলা আওয়ামী লীগের দুটি পক্ষের সংঘর্ষ হয়।
এতে পুলিশসহ অর্ধশত ব্যক্তি আহত হন। আব্দুল মোতালেব হাওলাদারকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে স্থানীয় সাংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আসম ফিরোজ সমর্থিত নেতা-কর্মীরা।
এঘটনায় এজাহার নামীয় ১৬ জন ও অজ্ঞাত ২০/২৫ জনের নামের বাউফল মামলা হয়েছে। ১৪ জন উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়ে এলাকায় আছেন। দুইজন হাজত খেটে জামিনে মুক্ত হয়েছেন।
