বাসচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে ৪ যাত্রীর প্রাণ গেল

এপ্রিল ১৩ ২০২৩, ১১:৪৬

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে চার যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বোয়ালখালী-আরাকান মহাসড়কের রায়খালী এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বোয়ালখালীর হাওলা দরবার শরীফ থেকে একটি বাস চট্টগ্রামের দিকে যাচ্ছিলে। রাইখালী পুল এলাকায় বাসটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়।

এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চার যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন....