কুয়াকাটায় বিদ্যুৎস্পৃষ্টে হোটেল ব্যবসায়ীর মৃত্যু

এপ্রিল ১২ ২০২৩, ২০:৫০

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর কুয়াকাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারুক আকন (৫০) নামে এক হোটেল ব্যবসায়ী মারা গেছেন।

মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ৮টার দিকে কুয়াকাটা রাখাইন মার্কেটে এ ঘটনা ঘটে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শহীদ দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।

ফারুক বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাহাদুরপুরের মৃত সোবহান আকনের ছেলে। ব্যবসায়িক কাজের জন্য কয়েকবছর আগে কুয়াকাটায় অস্থায়ীভাবে বসবাস করছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর রাঁধুনি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নামে নিজের হোটেলে ধোয়ামোছার পর ফ্রিজে লাইন দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....