বরিশালে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় মত বিনিময় সভা অনুষ্ঠিত
এপ্রিল ১০ ২০২৩, ১৬:১৭
নিজস্ব প্রতিবেদক ॥ মুসলিম উম্মার সবচেয়ে বড় উৎসব আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর ও বাঙ্গালীর প্রাণের উৎসব আসন্ন পহেলা বৈশাখে সামনে রেখে বরিশাল নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নিরবিগ্নে উৎসব উযাপনের লক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় মত বিনিময় সভা অনুষ্ঠিত।
সোমবার দুপুর ১২ টার দিকে বিএমপি’র সদরদপ্তর সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত। উক্ত সভায় সভাপতিত্ব করেন বরিশাল মেট্টোপলিটন পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার আবু আহাম্মদ আল মামুন, উপ-পুলিশ কমিশনার নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট সরকারী-বেসকারী সকল দফতরের প্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ।
এসময় পুলিশ কমিশনার বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পর এই প্রথম ঈদ উদ্যাপন করতে যাচ্ছে দক্ষিণাঞ্চলবাসী এবং পহৈলা বৈশাখ উপলক্ষে বরিশালের স্বর্বস্তরের মানুষকে নিরাপত্তা দেওয়াই হলো আমাদের মূল উদ্দ্যেশ্য।
তিনি আরো বলেন, সার্বিক আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা, যাত্রী সেবা ও অতিরিক্ত ভাড়া আদায়, শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট সহ সার্বিক যানজট নিরসন, অগ্নি দুর্ঘটনার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ স্থান, মার্কেট ও যাত্রীবাহী লঞ্চে অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখা, নির্বিঘ্নে ঈদের জামায়েত আয়োজন, বৈশাখী মেলা উদযাপন ও শোভাযাত্রা, পরিবহন সেক্টরে সব ধরনের চাঁদাবাজি বন্ধের কঠোর হুঁশিয়ার ও যাত্রী সেবা নিশ্চিত করা সহ সম্ভাব্য সকল বিষয়ে সংশ্লিষ্ট সকল দফতরের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করে প্রয়োজনীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
