স্থানীয় এমপির মিডিয়া উইংয়ের সদস্য মিজানুর রহমান জানান, আবুল হাসানাত আবদুল্লাহ এমপি তার ব্যক্তিগত তহবিল থেকে গৌরনদীর ৭টি ইউনিয়ন ও আগৈলঝাড়ার ৫টি ইউনিয়নের ২শ জন করে মোট ২ হাজার ৪শ মানুষকে এবং গৌরনদী পৌর সভার ৯টি ওয়ার্ডে ২শ জন করে ১ হাজার ৮শ মানুষের মাঝে ১০ কেজি করে চাল, ৫ কেজি আলু, ১ কেজি চিনি এবং ১ কেজি ভোজ্য তেল উপহার দিচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে ইফতার পার্টি বন্ধ রেখে অসহায় দুস্থদের খাদ্য সামগ্রী দেয়া হচ্ছে বলে জানান মিজানুর রহমান।
৪ হাজার ২শ’ পরিবারে মাঝে এমপি হাসানাতের খাদ্য সামগ্রী বিতরণ
এপ্রিল ০৭ ২০২৩, ১৭:৫৯
আমার বরিশাল ডেস্ক,
