বরিশালে ক্যান্সার আক্রান্ত স্বামীকে বাঁচাতে স্ত্রীর আকুতি
এপ্রিল ০৫ ২০২৩, ১৪:৫৩
আমার বরিশাল ডেস্ক,
জিয়াউল হক,বাকেরগঞ্জ। বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের রবিপুর গ্রামের নাজিম উদ্দিন পাইক এর পুত্র মো: নাছির পাইক (৪৫) দীর্ঘদিন ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুর শয্যায়।
ভয়াবহ মরণব্যাধির নাম ক্যান্সার। এটা থেকে মুক্তির উপায় আছে, কিন্তু তার জন্য প্রয়োজন সময় মতো চিকিৎসার ও অর্থের।
এর চিকিৎসা খরচ অনেক বেশি হওয়ায় বহু রোগী মারা যায়। তাই সমাজের বিত্তবান থেকে শুরু করে সবাই যদি সাধ্যমতো সাহায্যের হাত বাড়ায় তাহলে বেঁচে যেত অনেক প্রাণ।
ভূপেন হাজারিকার গানের কথায় আছে, মানুষ মানুষের জন্যে,জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি- মানুষ পেতে পারে না? ও বন্ধু।
মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, পুরনো ইতিহাস ফিরে এলে, লজ্জা কি তুমি পাবে না? বল কি তোমার ক্ষতি? জীবনের অথৈ নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি।
হ্যা এমনি এক অসহায় দুর্বল নারীর সন্ধান মিলেছে বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বারান্দায়। জীবন অথৈ নদী পার হতে ক্যান্সার আক্রান্ত স্বামীকে বাঁচাতে অসহায় নারী হাত পেতেছেন সাহায্য চেয়ে সকলের কাছে।
মরণব্যাধি ক্যান্সার অকালেই কেড়ে নিচ্ছে অনেকের জীবন। ঠিক তেমনই বাকেরগঞ্জের নাছির পাইক অসহায় দীনমজুর ৪ সন্তানের পিতা গ্যাস্ট্রিক আলসার থেকে চিকিৎসার অভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে ক্যান্সারে এখন মৃত্যুর সন্ধিক্ষণে।
গত ২ এপ্রিল দুপুর ২ টায় জনকণ্ঠ নিজস্ব সংবাদদাতা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে দেখতে পায় জরুরী বিভাগের বাহিরে অসহায় এক স্ত্রী তার স্বামীকে নিয়ে হাসপাতালে বারান্দায় কান্নাকাটি করছেন।
জানতে চাইলে অসহায় কাজল রেখা জানান, তার স্বামী মো: নাছির পাইক (৪৫) দীর্ঘদিন ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুর শয্যায়। স্বামীর চিকিৎসা করতে গিয়ে সহায় সম্বল ভিটেমাটি সবই হারিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের আজ ডাক্তার দেখাতে আসেন। ডাক্তার তার স্বামীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করাতে নির্দেশ দিয়েছে।
বাকেরগঞ্জ থেকে বরিশাল নিয়ে যাওয়ার ভাড়া টাকাই তার নেই! চিকিৎসা করাবেন কি করে। এর আগে পরিবারের সকলকে নিয়ে ঢাকাতে বসবাস করতেন তারা।
তার স্বামী ঢাকাতে টাইলস মিস্ত্রির কাজ করতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হয়েছে কিন্তু দিনে দিনে তার অবস্থা আরও অবনতি ঘটছে।
নিরুপায় হয়ে ঢাকা ছেড়ে বরিশালে গ্রামের বাড়িতে এসেছেন তারা। তাকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য অনতিবিলম্বে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
নিরুপায় হয়ে অচেতন স্বামীকে হাসপাতালের বারান্দার মেঝেতে রেখেছেন। চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য দ্বারে দ্বারে ঘুরেছেন। বারবার সাহায্যের জন্য গিয়েছেন স্থানীয় জন প্রতিনিধিদের কাছে।
কাজল রেখা আক্ষেপ করে বলেন এখন পর্যন্ত সহায়তার হাত বাড়ায়নি কেউ! অনেকের কাছেই গিয়েছি। কান্না জড়িত কন্ঠে প্রবাসী ও দেশের বিত্তবানদের প্রতি মানবিক সাহায্যের আবেদন করেন তিনি।
ক্যান্সারে অক্রান্ত নাছির প্রায় দুই বছর যাবত শারীরিক অসুস্থতায় ভুগছেন। সংসারে আয় উপার্জনের কেউ নেই। মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন তার স্বামীর চিকিৎসার জন্য।
