বরিশালে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এপ্রিল ০১ ২০২৩, ২০:১২

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর নথুল্লাবাদ বাসস্যান্ড এলাকা থেকে ৩০০ পিস ইয়াবাসহ আঃ রহিম (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ।

শুক্রবার (৩১ মার্চ) রাত ১০ টার দিকে নগরীর নথুল্লাবাদ বাসস্যান্ড সংলগ্ন মেজবান হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে তাকে আটক করা হয়। যা শনিবার এক ই-মেইল বার্তায় নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পলিশের মিডিয়া সেল।

আটক আঃ রহিম কক্সবাজারের রামু থানাধীন ধোয়াপালং এলাকার বাসিন্দা মৃত মোস্তাক আহমেদের ছেলে।

পুলিশ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১০ টার দিকে নগরীর নথুল্লাবাদ বাসস্যান্ড সংলগ্ন মেজবান হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে আঃ রহিমকে আটক করে বিমানবন্দর থানা পুলিশের একটি টিম। এ সময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক আঃ রহিম বিরুদ্ধে বিমানবন্দর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন....