বরিশালে ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের বিক্ষোভ
মার্চ ৩০ ২০২৩, ১৩:১৮
আমার বরিশাল ডেস্ক,
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি করর্পোরেশনের অনুমোদনের নামে পক্ষপাতিত্ব, প্রকৃত চালকদের বঞ্চিত করা, বৈষম্য ও হয়রানির বিরুদ্ধে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পাশাপাশি নগরীতে সকল চলাচলরত ইজিবাইকের প্রকৃত চালকদের অনুমোদনের দাবীত জানানো হয়। বৃহস্পতিবার বেলা ১১ টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ করে ব্যাটারিচালিত রিক্সা ভ্যান ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ বরিশাল জেলা কমিটির নেতৃবৃন্ধ।
সংগঠনটির উপদেষ্টা ডা: মনীষা চক্রবর্তীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সংগ্রাম পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মল্লিক, সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম। পরে নেতৃবৃন্দরা নগরীতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর রোডের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ করেন।
