আগৈলঝাড়ায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার

মার্চ ২৭ ২০২৩, ১৯:১০

আমার বরিশাল ডেস্ক,

আগৈলঝাড়া প্রতিনিধি:: বরিশালের আগৈলঝাড়ায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে সোমবার সকালে ওই ব্যবসায়ীকে আদালতে প্রেরণ করেছে।

আগৈলঝাড়া থানা পুলিশের ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, রবিবার রাত সাড়ে ১০টার দিকে মাদক কেনা-বেচার গোপন খবর পেয়ে এসআই মিল্টন মন্ডলের নেতৃত্বে পুলিশের একটি দল বাগধা ইউনিয়নের আস্তর গ্রামের নজরুল হাওলাদারের বাড়ির সামনের রাস্তায় অভিযান চালায়।

পুলিশী অভিযান টের পেয়ে মাদক বিক্রেতা ওই গ্রামের স্বর্ণ মূখার্জির ছেলে সুজিত মূখার্জিকে (২০) হাতেনাতে আটক করে। এবং আটক সুজিতের কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় সোমবার সকালে এসআই মিল্টন মন্ডল বাদী হয়ে মামলা দায়ের করেছে। গ্রেপ্তার সুজিতকে সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।’

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....