বরিশালে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

মার্চ ২৭ ২০২৩, ১৬:০৬

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মাগুরা-কুনিয়াকান্দি এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- ওই এলাকার মেহেদী হাসান মাতুব্বর, তুহিন হাওলাদার ও ফরহাদ মাতুব্বর।

সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন  বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে মাগুরা-কুনিয়াকান্দি এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ তিন যুবককে গ্রেপ্তার করা হয়।

এঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....