হিজলায় দাখিল পরীর্ক্ষাথীদের বিদায়ী অনুষ্ঠানে এম পি পংকজ নাথ
মার্চ ২০ ২০২৩, ১৬:৫২
হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলার আফসার উদ্দিন ফাজিল মাদরাসার ২০২৩ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১০ টার সময় উপজেলার বড়জালিয়া ইউনিয়নের আফসার উদ্দিন ফাজিল মাদরাসার মাঠে এ বিদায় অনুষ্ঠান হয়।
এ সময় দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন হিজলা মেহেন্দীগঞ্জের এম পি পংকজ নাথ। এছাড়াও উপস্তিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারেক হাওলাদার,ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম,গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজাহান তালুকদার,মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন সহ অনেকে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সমাজিক কাজে অংশগ্রহন করতে হবে।ভবিষ্যতে তোমাদের হাতে এ দেশ।তাই দাখিল পাশ কওে উন্নত শিক্ষা অর্জন করতে হবে। ২০২৩ সালের দাখিল পরীর্ক্ষাথীদের বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদসার অধ্যক্ষ সুলতান মাহমুদ।
আ/ মাহাদী
