মধ্যরাতে মামলা করতে গুলশান থানায় শাকিব খান

মার্চ ১৯ ২০২৩, ০০:৫৬

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার সহ–প্রযোজক দাবি করা রহমত উল্ল্যাহর বিরুদ্ধে মামলা করতে থানায় হাজির হয়েছেন নায়ক শাকিব খান। শনিবার রাত সাড়ে ১১টার দিকে তিনি গুলশান থানায় প্রবেশ করেন। এই রিপোর্ট লেখার সময় তিনি থানার অবস্থান করছিলেন।

থানার বাইরে বিপুলসংখ্যক সংবাদকর্মী অবস্থান করছেন। তবে মামলার ব্যাপারে এখনো শাকিব খান মুখ খোলেননি।

শাকিব খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে গত বুধবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে চিঠি দেন ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার অন্যতম প্রযোজক দাবিদার রহমত উল্ল্যাহ। নির্মিতব্য সিনেমাটি নিয়ে শাকিবের অসদাচরণ, মিথ্যা আশ্বাস, এক সহপ্রযোজককে ধর্ষণ এবং দায়িত্বে অবহেলার মাধ্যমে চলচ্চিত্রটির ক্ষতি সাধনের অভিযোগ করেছেন তিনি।

এ নিয়ে গত বৃহস্পতিবার রাজধানীর একটি রেস্তোরাঁয় প্রযোজকের সঙ্গে বসেছিলেন শাকিব। মধ্যস্থতায় ছিলেন প্রযোজক খোরশেদ আলম খসরু। সেখানে শাকিব সিনেমাটির শুটিং শেষ করার আশ্বাস দিয়ে মীমাংসার প্রস্তাব দেন বলে দাবি করেছিলেন প্রযোজক রহমত উল্ল্যাহ।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....