উজিরপুরে গর্ভবতী গৃহবধূর গলায় ফাঁস

মার্চ ১৬ ২০২৩, ১৯:৩১

আমার বরিশাল ডেস্ক,

উজিরপুর প্রতিনিধি:: বরিশালের উজিরপুরে ময়না বেগম (২০) নামের এক অন্তসত্বা গৃহবধূকে বাবার বাড়িতে যেতে বারণ করায় স্বামীর সাথে অভিমানে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার গুঠিয়া ইউনিয়নের বান্না গ্রামে।

তিনি ওই এলাকার নয়ন মিয়ার স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮ মাস আগে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার পর্মসুদ্দি এলাকার জাকির হোসেনের কন‍্যা ময়না ( ২০) সাথে গুঠিয়ার বান্না গ্রামের ইউনুস মিয়ার পুত্র এক সন্তানের জনক নয়ন মিয়ার সাথে পারিবারিক ভাবে বিবাহ সম্পন্ন হয়।

নিহতের স্বামী হোটেল বাবুর্চি নয়ন মিয়া বলেন, শশুরবাড়ি সুদূর ফরিদপুর জেলায় হওয়ায় ঘনঘন তাদের বাড়িতে যাবার বায়না ধরলে ছুটি না পাওয়ার কারণে নিয়ে যেতে পারিনি। এনিয়ে গত কয়েকদিন যাবৎ মনোমালিন‍্য চলে আসছে। বিষয়টি তার (ময়নার) শশুর এবং শাশুড়িকে জানানো হয়।

বৃহস্পতিবার সকালে আমি কাজে বের হবার পরে মোবাইল ফোনে জানায় যে সে চলে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে আমি আমার মায়ের কাছে জানালে তারা রুমের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে। এতে কোনো সাড়াশব্দ না পেয়ে রুমের দরজা ভেঙে দেখে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।

আমার মায়ের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে ময়নাকে স্থানীয় চাখার স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যায়। কিন্তু সেখানকার চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে উজিরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন এবং সুরতাহল শেষে ময়নাতদন্তের জন‍্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠিয়ে দেন। পুলিশ কর্মকর্তা প্রাথমিক ভাবে অনুমান করছেন, গৃহবধূ পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করেছেন।’

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....