বরিশালে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ি আটক

মার্চ ১৬ ২০২৩, ১৯:২২

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে এক কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়িকে আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার রাত ৩ টায় বরিশাল লঞ্চ ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিএমপির মিডিয়া সেল।

আটককৃত হলো নলছিটি উপজেলার ৯ নং দপদপিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মীরা বাড়ীর মো. আবুল মীরার ছেলে মো. রাসেল মীরা (২৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৩ টায় বরিশাল লঞ্চ ঘাট এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। এসময় এক কেজি গাঁজাসহ রাসেল মীরাকে আটক করা হয়। এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন....