হিজলায় নদীতে প্রশাসনের উপর বারবার হামলা, নেপথ্যে চাঁদাবাজি
মার্চ ১১ ২০২৩, ১৯:২৩
হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে অভিযান পরিচালনা করতে গিয়ে বারবার জেলেদের হামলার শিকার হয়েছে প্রশাসন।এর নেপথ্যে রয়েছে নৌ পুলিশ ও মৎস্য দপ্তর ও কোষ্টগার্ড এর মাঝির আধিপত্য ও চাঁদাবাজি।
১০ শে মার্চ(শুক্রবার)উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ ও নৌপুলিশ পরিদর্শক বিকাশ চন্দ্র দে নেতৃত্বে অভয়াশ্রমে অভিযান পরিচালনা করতে উপজেলার হিজলা গৌরবদী ও ধুলখোলা ইউনিয়নের সিমানাবর্তি সবুজ বয়া এলাকায় যায়।
তখন সন্ধ্য ৬ টার সময় দৃবৃর্ত্ত জেলেরা প্রশাসনের উপর পরিকপ্লিতভাবে এলাপাতাড়ী হামলা চালায়। এ ঘটনায় স্থানীয় একাধিক জেলে সোলইমান মাঝি ও নাগর কারিকর বলে হামলার পিছনের দায়ী প্রশাসনের মাঝিরা।
তারা প্রতিদিন জেলেদের কাছ নৌকা প্রতি থেকে ২ হাজার থেকে ৩ হাজার টাকা পর্যন্ত চাদা আদায় করছে।তারা আরো জানায় স্থানীয় রমিজ হাওলাদারের মাধ্যমে জেলেদের কাছ থেকে চাদা উত্তোলন হয়।
মাঝিদের চাদা উত্তোলনের কোন্দলের শিকার হচ্ছে প্রশাসন। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ বলেন মাঝি নিয়ে অনেক অনিয়মের সংবাদ পাই।
তদন্ত করে মাঝিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রক হাওলাদার বলেন অভিযানে যেসব মাঝিরা নদীতে চাদাবাজী করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।
আ/ মাহাদী
