বরিশাল ডিআইজির কার্যালয় মাসিক অপরাধ পর্যালোচনা সভা
মার্চ ০৬ ২০২৩, ২০:১৬
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল ডিআইজির কার্যালয় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদক উদ্ধার, সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল, আইন -শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, আন্তঃজেলা ডাকাত গ্রেফতার, বাল্যবিবাহ রোধ, ইভ-টিজিং রোধ, ট্রাফিক আইন লংঘনে জরিমানা আদায়, কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং, উঠান বৈঠক সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান এসময় বিভিন্ন ক্যাটাগরীতে কৃতীত্বপুর্ণ কাজের জন্য ফেব্রুয়ারি/২০২৩ মাসের বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন ওয়াহিদুল ইসলাম, বিপিএম , পুলিশ সুপার, বরিশাল।
এসময় বরিশাল রেঞ্জ ডিআইজি , এস এম আক্তারুজ্জামান শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন। উক্ত অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত ডিআইজি, বরিশাল রেঞ্জ, বরিশালসহ রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপার, কমান্ড্যান্ট আরআরএফ, বরিশাল, নৌ পুলিশ, বরিশাল অঞ্চল এর পুলিশ সুপারসহ রেঞ্জ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
