দক্ষিণ আফ্রিকায় ট্রাক-মিনিবাস সংঘর্ষে ১৯ জন নিহত

মার্চ ০৪ ২০২৩, ১২:২৮

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দক্ষিণ আফ্রিকার লিম্পোপু প্রদেশে পৃথক দুইটি দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৩ মার্চ) লিম্পোপু প্রদেশের গ্রবলারসডালের কাছে মোতেতেমায় আর ৫৭৯-এ শিক্ষার্থীদের স্কুলে নিয়ে যাওয়া মিনিবাস ট্যাক্সি ও একটি ট্রাকের সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে।

ট্যাক্সিটি ওভারটেক করার চেষ্টা করলে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে স্কুল শিক্ষার্থী ৬ জন এবং ২ জন ড্রাইভারসহ মোট ১৬ জন নিহত হয়েছে। এ সময় দুর্ঘটনায় আরও একটি ট্যাক্সিও ক্ষতিগ্রস্ত হয়েছে। গুরুতর আহত ৪ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ছাড়া একেই প্রভিন্সে সকালে গা-মাকানয়ের কাছে আর-৭১-এ দ্বিতীয় দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন।
শুক্রবার লিম্পোপু সড়কে দুটি ভয়াবহ দুর্ঘটনায় ছয়জন শিক্ষার্থীসহ ১৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে প্রদেশের পরিবহন বিভাগ।

বিভাগের মুখপাত্র, তিদিমালো চুয়েনি বলেছেন, প্রথম দুর্ঘটনাটি প্রায় ৭টার দিকে ঘটেছিল। এ সময় ট্রাক ও মিনিবাস ট্যাক্সির সংঘর্ষে ১৬ জন নিহত হয়। দ্বিতীয় দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন

তিনি আরও বলেন, ঘটনাস্থলে আইন প্রয়োগকারী কর্মকর্তারা দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে বেপরোয়া গাড়ি চালানোকে উল্লেখ করেছেন।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....