বরিশালে দুই মেধাবী শিক্ষার্থীর সাফল্যে প্রবেশন অফিসারের আনন্দ

মার্চ ০১ ২০২৩, ২১:৪৪

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক ॥ নানা চড়াই-উৎরাই পেরিয়ে দুই শিক্ষার্থীর জীবনের অধম্য সাফল্যে মুখরিত হয়ে তাদের নিয়ে সোশাল মিডিয়ায় চোখঁ জুরানে স্টাটাস দিয়ে প্রশংসা কুড়িয়েছেন বরিশাল জেলা প্রশাসক কার্যলয়ের প্রবেশন অফিসার মো: সাজ্জাত পারভেজ। তিনি তার ফেইজবুকে লিখেন “ভালো ফলাফল বরাবরের জন্যই ভালোলাগার বিষয়।

তবে আজকে মিথীলা ও সাকিবের ভালো ফলাফল বিশেষ ভালোলাগা ছিল আমার কাছে। ওদের দু’জনের মা জেলখানায় আছেন দীর্ঘ বছর ধরে। শত কষ্টের মধ্যে থেকেও মিথীলা এবং শাকিব পড়াশুনা চালিয়ে যাচ্ছে।

মিথিলা এবার ৫ম শ্রেনী’তে ট্যালেন্টফুলে বৃত্তি পেয়েছে এবং সাকিব অষ্টম শ্রেনীতে পড়ছে। সাকিব নানুর কাছে এবং মিথিলা খালা’র কাছে থাকছে। বুধবার সকালে ওদের পড়াশুনা’র সহায়তায় অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি , সমাজসেবা অধিদফতর, বরিশাল হতে আর্থিক অনুদান তুলে দেন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন মহোদয়।

তারা দুজনেই মিষ্টি নিয়ে হাজির অফিসে। ওদের হাসিমুখ দেখে ভীষণ খুশি হলাম। বড় হও তোমরা। আপন মেধায় চন্দ্র স্পর্শ করো”। উল্লেখ্য এই কর্মকর্তা ইতিপূর্বেও সমাজসেবায় অবদান রেখেছেন। দাড়িয়েছেন মেধাবী শিক্ষার্থীদের পাশে।

সংবাদটি শেয়ার করুন....