ছক্কা হাঁকিয়ে পরের বলেই লিটনের বিদায়
মার্চ ০১ ২০২৩, ১২:৫৮
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে খেলছে বাংলাদেশ। যেখানে ব্যাট হাতে শুরুটা ভালো করলেও প্রথম ব্যাটার হিসেবে সাজঘরে ফিরেছেন স্বাগতিক দলের লিটন দাস।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ ওভারে এক উইকেটে ৩৪ রান। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। দলের হয়ে তার সঙ্গে ইনিংস উদ্বোধনে নামেন লিটন দাস।
ব্যাট হাতে শুরুটা ভালোই করে টাইগাররা। প্রথম চার ওভারে কোনো উইকেট না হারিয়ে আসে ২৭ রান। ক্রিস ওকসের করা পঞ্চম ওভারের চতুর্থ বলে স্কয়ার লেগ অঞ্চল দিয়ে ছক্কা হাঁকান লিটন। তবে পরের বলেই লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন তিনি।
আউট হওয়ার আগে ৭ রান করেন লিটন। তার জায়গায় নামা নাজমুল হোসেন শান্ত এখনো রানের খাতা খুলতে পারেননি। আরেক ওপেনার তামিম ইকবাল ১৮ রানে ব্যাট করছেন।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ: জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, জস বাটলার (অধিনায়ক), উইল জ্যাকস, মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আর্চার, মার্ক উড।
আ/ মাহাদী
