হাসানাত আব্দুল্লাহ-এমপি’র সাথে গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

ফেব্রুয়ারি ২৮ ২০২৩, ২০:০৬

আমার বরিশাল ডেস্ক,

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক ও মন্ত্রীর মর্যদায় থাকা আলহাজ্জ আবুল হাসানাত আব্দুল্লাহ-এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দরা।

মঙ্গলবার দুপুর ২টার দিকে গৌরনদী পৌর ভবনের সভাকক্ষে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এইচএম জয়নাল আবেদীন, সাধারন সম্পাদক পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ¦ ফরহাদ হোসেন মুন্সি, উপজেলা যুবলীগের সভাপতি আনিচুর রহমান, উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. গিয়াসউদ্দিন মিয়া, যুগান্তেরের গৌরনদী প্রতিনিধি মো. আসাদুজ্জামান রিপন, ইত্তেফাকের গৌরনদী সংবাদদাতা মো. জামালউদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. বদরুজ্জামান খান সবুজ, সাধারন সম্পাদক মোহাম্মদ আলী বাবু, সহসাধারন -সম্পাদক জামিল মাহামুদ, কোষাধ্যক্ষ হাসান মাহামুদ, দপ্তর সম্পাদক মোল্লা ফারুক হাসান, সহ-দপ্তর সম্পাদক আতাউর রহমান চঞ্চল, সহ-প্রচার সম্পাদক আরিফিন রিয়াদ, জনপ্রিয় সংবাদ মাধ্যম বরিশাল মেট্রো’র বার্তা সম্পাদক মাসুদ সরদার, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর আল-আমিন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূইয়া প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন....