গলাচিপায় অগ্নিকান্ডে ৫টি ঘর পুড়ে ছাই

ফেব্রুয়ারি ২৭ ২০২৩, ১৮:৫০

আমার বরিশাল ডেস্ক,

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ‍॥ পটুয়াখালীর গলাচিপায় অগ্নিকান্ডে পাঁচটি ঘর পুড়ে ছাই হয়েছে। রবিবার রাত ১০টার দিকে পৌরসভার মুসলিম পাড়ায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে গলাচিপা ফায়ার সার্ভিসের দুটি টিম আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে লতিফ, রহমান, নূর ইসলাম, জব্বার ও জাহাঙ্গীরের ঘর পুড়ে ছাই হয়ে যায়।

গলাচিপা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. কামাল হোসেন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।

উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদেরকে আর্থিকভাবে সহায়তা প্রদান করা হবে।

সংবাদটি শেয়ার করুন....