বাকেরগঞ্জে প্রানিসম্পদ প্রদর্শনী শুভ উদ্বোধন

ফেব্রুয়ারি ২৫ ২০২৩, ১৪:৫০

আমার বরিশাল ডেস্ক,

সংবাদদাতা, বাকেরগঞ্জ,বরিশাল।। জেলার বাকেরগঞ্জ উপজেলায় উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটিরিনারি হাসপাতালের আয়োজনে প্রানিসম্পদ প্রদর্শনী ২০২৩ শুভ উদ্বোধন করা হয়েছে।

২৫ ফেব্রুয়ারি দুপুর ১২.৩০ মিনিটে বাকেরগঞ্জ জে এস ইউ মডেল হাই স্কুল মাঠে প্রানিসম্পদ প্রদর্শনী শুভ উদ্বোধন অনুষ্ঠিনের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল।

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন বাকেরগঞ্জ পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, বাকেরগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আবুজর মো: ইজাজুল হক, উপজেলা জাতীয় পার্টির যুগ্ন – সাধারন সম্পাদক, বিপ্লব মিত্র, শহিদুল ইসলাম হাওলাদার।

উদ্বোধন অনুষ্ঠানে সদস্য সচিব হিসেবে দায়িত্বে ছিলেন উপজেলা প্রানিসম্পদ অফিসার মো: সালেহ আল রেজা। প্রানিসম্পদ প্রদর্শনী মাঠে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খামারীরা গবাদিপশু ও পাখি নিয়ে আসেন। এ সময় প্রধান অতিথি সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনা জেলেদের মধ্যে বাছুর গরু প্রদান করেন।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....