বরিশালে মেয়ে জামাইর ব্যবসা প্রতিষ্ঠান থেকে বৃদ্ধ শ্বশুরের লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ২১ ২০২৩, ২৩:১৯

আমার বরিশাল ডেস্ক,

আগৈলঝাড়া(বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় মেয়ে জামাইর ব্যবসা প্রতিষ্ঠান থেকে বৃদ্ধ শ্বশুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার জানান, উপজেলার পয়সা বন্দর পূর্বপাড় এলাকায় অন্যান্য দিনের মতো সোমবার রাতে সেঝ মেয়ে জামাই মিজানুর রহমান এর ফার্মেসি এবং স্টেশনারী দোকান আটকে ঘুমিয়ে পরেন চাঁদত্রিশিরা গ্রামের মৃদ দলিল উদ্দিনের ছেলে শাহজাহান বক্তিয়ার (৭৭)।

মঙ্গলবার সকালে শাহজাহান অন্যান্য দিনের মতো দোকান না খোলায় ডাকাডাকি করেও তার কোন সারাশব্দ না পেয়ে দোকানের ঝাপ এর লোহা খুলে ভিতরে ঢুকে শাহজাহানকে দোকানের মধ্যে মৃত অবস্থায় দেখতে পায়।

খবর পেয়ে থানার এসআই আলী হোসেন ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধ শাহজাহানের লাশ উদ্ধার করে। মৃত শাহজাহানের স্বজনদের দাবি তিনি পূর্বে একাধিকবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। সোমবার রাতের কোন এক সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি।

পরিবারের কোন সন্দেহ না থাকায় বৃদ্ধ শাহজাহানের লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে, নং- ৮(২১.২.২৩)।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....