বরিশালে প্রেমিকাকে ফিরে পেতে প্রেমিকের থানায় অভিযোগ
ফেব্রুয়ারি ১৯ ২০২৩, ১৫:৩৪
নিজস্ব প্রতিবেদক: বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানাধীন রসুলপুর এলাকায় এক প্রেমিকাকে ফিরে পেতে প্রেমিক যুবক থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, নগরীর ৯ নং ওয়ার্ড রসুলপুর এলাকার বাসিন্দারা আঃ খালেক এর পুত্র মোঃ রাসেল (৩৪)সাথে একই এলাকার বাসিন্দারা -খলিলুর রহমান মরন এর মেয়ের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে। সেই থেকেই দু’জন দু’জনকে ভালো বাসার সম্পর্কে জরিয়ে যায়।
রাসেল জানান,দীর্ঘদিনের সম্পর্কে আমরা বিভিন্ন সময় ঘুরতে বেড়াই।এছাড়াও টাকা পয়সা দুজনেই আদান-প্রদান করে আসছি। আমাদের এই সম্পর্ক মানছে না তার পরিবারগণ। গত (১৮ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭ টার সময় অজ্ঞাতনামা ২/৩ মিলে আমাকে চড়থাপ্পড় মারে।
উক্ত বিবাদীর সাথে আমার জীবনের সব কিছু জড়িয়ে রয়েছে। এছাড়াও বিবাদীর জন্য আমার সংসার এবং আমার আত্মীয় স্বজন সব কিছু ত্যাগ করিয়াছি।
কিন্তু অজ্ঞাতনামা বিবাদীরা আমার সাথে খারাপ আচরন করাসহ আমাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁশাবে বলিয়া হুমকি প্রদান করে। অজ্ঞাতনামা পরিবারের ভয়ে উক্ত মেয়ে আমার সাথে যোগাযোগ করা বন্ধ করিয়া দিয়েছে।
আমি বিষয়টি জানতে চাইলে মেয়ে আমাকে জানায় আমি যেন ভবিষ্যতে তার সাথে যোগাযোগ না করি এবং তার সাথে দেখা না করি।
এছাড়াও মেয়ে তাঁর পরিবারের চাপে আত্মহত্যা করিয়া আমাকে ফাঁশাবে বলিয়া জানায় এবং আমার ক্ষতি করিবে বলে হুমকি প্রদান করে।
অভিযুক্ত মেয়ে বলেন, সে আমার এলাকার বড় ভাই,সে এলাকায় বিভিন্ন সালিশ মিমাংসা করে থাকে। সেই সুবাদে সম্পর্ক হয়েছে। কিন্তু আমার ছেলে মেয়ে সংসার আছে।
আর একজনের সঙ্গে সম্পর্ক করলেই যে সংসার করতে হবে এমন কোনো কথা আছে? মানুষ মানুষকে ভালো লাগতেই পারে। তার জন্য যে তাঁর সাথে সংসার করতে হবে। স্বল্প দিনের পরিচয়ে বিভিন্ন সময় রাস্তায় বসে অকথ্য ভাষায় গালিগালাজ মারধর করে।
আ/ মাহাদী
