‘নারীদের বিরুদ্ধেও করা যেতে পারে গণধর্ষণের মামলা’

ফেব্রুয়ারি ১৪ ২০২৩, ১৭:২৫

আমার বরিশাল ডেস্ক,

আন্তর্জাতিক ডেস্ক :: শুধু পুরুষ নয়, প্রয়োজনে নারীদের বিরুদ্ধেও গণধর্ষণের মামলা করা যেতে পারে বলে জানিয়েছে ভারতের ইলাহাবাদ হাইকোর্ট।

১৮৬০ সালের ভারতীয় দণ্ডবিধির ২০১৩ সালে সংশোধিত ১৩ নাম্বার আইন পর্যবেক্ষণ করে এ কথা জানান বিচারপতি শেখরকুমার যাদবের একক বেঞ্চ।
খবর আনন্দবাজার পত্রিকার।

বিচারপতি যাদব তার পর্যবেক্ষণে বলেন, ‘কোনো নারী ধর্ষণ করতে পারেন না। তবে তিনি যদি এক দল লোকের সঙ্গে মিলে এ কাজটি (ধর্ষণ) করতে সহায়তা করেন, তবে তার বিরুদ্ধেও গণধর্ষণের মামলা হতে পারে।’২০১৩ সালে সংশোধিত ৩৭৫ এবং ৩৭৬ (ই)-র নতুন ব্যাখ্যা দিতে গিয়ে এ কথা জানান তিনি।

প্রসঙ্গত, ভারতীয় দণ্ডবিধির ৩৭৫ ধারা অনুযায়ী কোনো নারীর ইচ্ছার বিরুদ্ধে, জোর করে বা ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করা আইনের চোখে অপরাধ। সেই নারী যদি ১৬ বছরের নীচে হয় সেক্ষেত্রে নারীর ইচ্ছা এবং অনিচ্ছা উভয় ক্ষেত্রেই তা অপরাধযোগ্য বলে বিবেচ্য হবে।

অন্যদিকে, ২০১২ সালে দিল্লির নির্ভয়া কাণ্ডের পর ফৌজদারি দণ্ডবিধি সংশোধন করে ধর্ষণের সাজা ‘মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে’ বলে ৩৭৬ ই ধারা যুক্ত করা হয়।

ফৌজদারি দণ্ডবিধিতে ‘গণধর্ষণে জড়িত ব্যক্তিদের’ বিরুদ্ধে যে যে ধারায় মামলা রুজু করার বিদান রয়েছে, তার সব কটিতেই নারীদের যুক্ত করা যেতে পারে বলে জানিয়েছেন বিচারপতি যাদব।

এ প্রসঙ্গে তার মন্তব্য, ‘ব্যক্তি বলতে এ ক্ষেত্রে সঙ্কীর্ণ ভাবে কেবল পুরুষদের বোঝানো হয়নি।’

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....