৭ বছরের সাজা নিয়ে ২৪ বছর পলাতক
ফেব্রুয়ারি ১৩ ২০২৩, ১৮:১৭
আমার বরিশাল ডেস্ক,
অনলাইন ডেস্ক :: বরিশালের বাকেরগঞ্জে ডাকাতি মামলার দণ্ডিত আসামিকে রায়ের ২৪ বছর পর গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে ডাকাত আজগর আলী খানকে (৬০) গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার আজগর বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের সোনাকান্দা গ্রামের মৃত মন্নান খানের ছেলে।
বাকেরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) মো. আলমগীর হোসেন জানান, পটুয়াখালীর একটি আদালত ডাকাতি মামলায় আজগরকে ৭ বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার আগে থেকেই তিনি পলাতক ছিলেন।
পরিদর্শক জানান, গত ২৪ বছর ধরে পলাতক ছিলেন আজগর। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে সোনাকান্দা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
আমার বরিশাল/আরএইচ
