উজিরপুরের ডিবি পুলিশের অভিযানে ৪ গাঁজা ব্যবসায়ী গ্রেফতার
ফেব্রুয়ারি ১২ ২০২৩, ১৯:০১
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে ৪ কেজি ৮০ গ্রাম গাঁজাসহ পৃথক দুটি অভিযানে চার গাঁজা ব্যবসায়ী কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
রবিবার (১২ ফেব্রুয়ারি ) সকালে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে শনিবার রাতে উপজেলার গুঠিয়া বাজারে অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, তেরদ্রন গ্রামের জাবেদ আলীর বসত ঘরের পাশে রাস্তার উপর মাদকদ্রব্য ক্রয়, বিক্রয় করা হচ্ছে।
ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় বীনা আক্তার (৩৬) কে ও উপজেলার ধামুরা বন্দরে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, দক্ষিণ ধামুরা হোসেন মল্লিকের চায়ের দোকানের সামনে মাদকদ্রব্য ক্রয়, বিক্রয় করা হচ্ছে। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আনোয়ার হোসেন ঢালী (৪৫), সোহেল রানা (৩৬),শান্ত হাওলাদার (১৯)কে
গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত বীনা আক্তার কাছ থেকে ৪ চার কেজি গাঁজা যার বাজার মূল্য দুই লক্ষ টাকা,
ও আনোয়ার হোসেন ঢালী, সোহেল রানা ,শান্ত হাওলাদার এদের কাছ থেকে ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে বিভিন্ন এলাকার মাদকসেবীদের কাছে কাছে মাদক বিক্রি করে আসছিল।
গ্রেফতারকৃত বীনা আক্তার তেরদ্রন গ্রামের আনিস হাওলাদারের স্ত্রী। আনোয়ার হোসেন ঢালী মধ্য ধামুরা গ্রামের মৃত্যু রহমান ঢালীর ছেলে, সোহেল রানা সরদার দক্ষিণ ধামুরা গ্রামের আবুবক্কার সরদারের ছেলে, শান্ত হাওলাদার একই গ্রামের আমির হোসেনের ছেলে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো.কামরুল আহসান জানান, আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
