বাকেরগঞ্জে রাজিয়া পারভীন স্মৃতি মেধাভিত্তিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত
ফেব্রুয়ারি ১০ ২০২৩, ২০:১২
সংবাদদাতা, বাকেরগঞ্জ, বরিশাল।। বরিশালের বাকেরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোঃ কাঞ্চন আলী মৃধা স্মৃতি পাঠাগার এবং শিবপুর পাবলিক মাধ্যমিক বিদ্যালয় আয়োজনে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের যুগ্মসচিব মো. জসিম উদ্দীন এর পৃষ্ঠপোষকতায় রাজিয়া পারভীন স্মৃতি মেধাভিত্তিক বৃত্তি প্রদান, কৃতি সন্তান সম্মাননা ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষকদের করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
জেলা প্রশাসক বরিশাল মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান , জেলা প্রশাসক পটুয়াখালী মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা) মানদীপ গড়াই , জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ডিন ও বিভাগীয় প্রধান প্রফেসর ডঃ শামীম রেজা, বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিয়ার রহমান বাদশা, ডেপুটি ফিনান্স কন্ট্রোলার ( অবঃ) মোঃ নাসির উদ্দিন আহমেদ, কৃষিবিদ সমীর আহম্মেদ, বাকেরগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিসার আকমল হোসেন ৷
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান, ইউপি চেয়ারম্যান জাহিদুল হাসান বাবু, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ছাত্র ছাত্রী ও সুশীল সমাজের নেতৃ বৃন্দ ৷
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হান্নান মিয়া ও সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন ৷ অনুষ্ঠানে ৮৬ জনকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
আ/ মাহাদী
