বরিশালে জাতীয় পতাকা উত্তোলনে অনীহা শিক্ষা প্রকৌশল ও বন বিভাগের !

ফেব্রুয়ারি ০৯ ২০২৩, ২০:৩৩

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক ॥ বিধ্বংসী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা ১৭ হাজার ছাড়াল। গত সোমবার ভোরের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এঘটনার জন্য বাংলাদেশ সরকার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষনা করেন। বৃহস্পতিবার বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং নিহতদের আত্মার শান্তির জন্য দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বরিশালে খোদ সরকারী দপ্তরের এই নির্দেশনা মানতে নারাজ এমন দৃশ্য দেখা গেছে। বরিশাল নগরীর ভাটারখাল এলাকায় অবস্থিত শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে পতাকা অর্ধনিমিত থাকার নিয়ম থাকলেও তারা কোন পতাকা উত্তোলন করেন নি। এমন একটি ভিডিও এসেছে প্রতিবেদকের হাতে। বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি বিষয়টি জেনে আপনাকে ফোন দিচ্ছি।

এদিকে এমন দৃশ্য দেখে ক্ষোভ প্রকাশ করেন বরিশাল সচেতন নাগরিক মহল। তারা বলেন এমন কান্ডে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার নেয়ার জন্য সংশ্লীষ্টদের অনুরোধ জানান সচেতন মহলের ব্যক্তিবর্গ। বিষয়টি ফের বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলমের বক্তব্য নেয়ার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।

অপরদিকে একই দৃশ্য দেখা গেছে বরিশাল নগরের নতুন বাজার সংলগ্ন উত্তর বগুড়া রোড এলাকায় অবস্থিত বরিশাল বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে। সেখানেও জাতীয় পতাকা উত্তোলন তো করা হয় নি হয়নি অন্যকোন পতাকাও।

এভাবেই সরকারের নির্দেশনা মানছেন না খোদ সরকারী দপ্তর দুইটি। এব্যাপারে কথা বলার চেষ্টা করা হয় বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা জি এম রফিক আহমেদ এর সাথে তিনি ফোন রিসিভ করেন নি। তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয় নি। এব্যাপারে বরিশাল জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আমাদের দিনের বেলায় ফোন দিলে আমি লোক পাঠিয়ে খোজ নিতে পারতাম এবং ব্যবস্থা গ্রহন করতে পারতাম তারপরেও আমি বিষয়টি দেখছি।

সংবাদটি শেয়ার করুন....