মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে

ফেব্রুয়ারি ০৯ ২০২৩, ১০:৩৯

আমার বরিশাল ডেস্ক,

অনলাইন ডেস্ক ‍॥ ভূমিকম্পে সিরিয়া ও তুরস্কে মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। সময় যত যাচ্ছে নিখোঁজদের উদ্ধারের সম্ভাবনাও কমে আসছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মরদেহের সংখ্যা। প্রতিদিনই চার-পাঁচ হাজার করে মরদেহ উদ্ধার হচ্ছে। মৃতদের বড় একটি অংশ হচ্ছে শিশু। প্রচণ্ড ঠাণ্ডার কারণে উদ্ধার কার্যক্রমও ধীর হয়ে আছে। উদ্ধার অভিযান নিয়ে সরকারের ত্রুটি ছিল বলেও স্বীকার করে নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগান। এ খবর দিয়েছে আল-জাজিরা।

তুরস্কের কাহরামানমারাস শহর পরিদর্শনের সময় এরদোগান বলেন, অবশ্যই, ত্রুটি ছিল। আমাদের দুর্বলতা পরিস্কার। তবে এমন দুর্যোগের জন্য প্রস্তুত থাকা সম্ভব নয়।

তুরস্ক জানিয়েছে, তারা এরইমধ্যে ১২ হাজার ৩৯১ জনের মরদেহ উদ্ধার করেছে। দেশটির দুর্যোগ সংস্থা নিয়মিত মৃতের সংখ্যা আপডেট করছে। তবে সিরিয়ার হতাহতের সংখ্যা পাওয়া বেশ কঠিন। এর অনেক এলাকা এখনও বিদ্রোহীদের দখলে রয়ে গেছে। সরকার সেখান থেকে হতাহতের সংখ্যা সংগ্রহ করতে পাড়ছে না। তবে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এবং উদ্ধারকারী সংস্থাগুলোর দেয়া তথ্যের ওপর ভিত্তি করে ৩০০০ জনের বেশি মানুষের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

১৬ হাজার মানুষ। আশঙ্কা করা হচ্ছে এই সংখ্যা দ্বিগুন হতে পারে। এমন পরিস্থিতিতে তুরস্কের ১০ প্রদেশে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগান। তবে দেশটির বাসিন্দারা ধীর উদ্ধার অভিযান নিয়ে অসন্তোষ জানাচ্ছেন। ১৯৯৯ সালের পর এটিই দেশটির সবথেকে ভয়াবহ ভূমিকম্প। এমন স্থানে এই ভূমিকম্প হয়েছে যা ভূমিকম্পপ্রবণ হিসেবে পরিচিতও না। তাই ভূমিকম্পের কারণে সৃষ্ট বিপর্যয় মোকাবেলায় তেমন প্রস্তুতিও ছিল না। ভূমিকম্পে সীমান্তের দুই পাশে হাজার হাজার ভবন ভেঙে পড়েছে। আবার রাতের বেলা ভূমিকম্প হওয়ায় অনেকেই ঘুম থেকে উঠে দ্রুত বাইরে বের হতে পারেননি। তারা সকলেই চাপা পড়েছেন। এখন সময় যত গড়াচ্ছে, তাদের জীবিত উদ্ধারের আশাও কমে আসছে।

সংবাদটি শেয়ার করুন....