উজিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড
ফেব্রুয়ারি ০৮ ২০২৩, ২০:৩৫
উজিরপুর প্রতিনিধি ॥ বরিশালের উজিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে হয়েছে। উপজেলার শোলক ইউনিয়নের আটক গ্রামে তালুকদার বাড়িতে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার রাতে আটক গ্রামের মো. হারুন তালুকদার মোবাইল চার্জে দিয়ে ঘুমিয়ে পরে। রাত ১১ টায় মোবাইলের চার্জার থেকে বিকট শব্দ হয়ে মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।
হারুন তালুকদার দৌড়ে ঘর থেকে বের হয়ে ডাকচিৎকার শুরু করলে আশেপাশের লোকজন ঘটনাস্থল ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।
কিন্তু ততক্ষণে বসতঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে আসবাবপত্র, মুল্যবান কাগজপত্র ও নবনির্মিত টিনের ঘরটি পুরোপুরি পুড়ে গিয়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে।
এদিকে অল্পের জন্যে প্রানে বেচে যান ঘরের মালিক হারুন তালুকদার। তবে ঘটনার দিন পরিবারের অন্যান্য সদস্যরা বেড়াতে গিয়েছিল। এ ঘটনায় উজিরপুর ফায়ারসার্ভিসকে অবহিত করা হয়নি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো কামরুল হাসান জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
