বরিশালে দুই ইউনিয়নের জন্য সামছুল মাষ্টার তৈরী করলেন সাঁকো
ফেব্রুয়ারি ০৮ ২০২৩, ২০:২৬
রিপন রানা ॥ বরিশাল সদর উপজেলা টুংগীবাড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ সামছুল আলম মাষ্টার নিজস্ব অর্থে তৈরী করলেন প্রায় দুই শ’ ফুট লম্বা একটি সাঁকো ।
স্থানীয়রা জানান, টুংগীবাড়িয়া ইউনিয়ন সিংহের কাঠী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সিনিয়র সহকারী ইংরেজী শিক্ষক সামছুল আলম মাষ্টার কর্মরত শিক্ষক ছিলেন।
তিনি বর্তমানে অবসরপ্রাপ্ত। সদর উপজেলা চরমোনাই ও টুংগীবাড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরে স্কুল শিক্ষার্থী, রোগী ও সাধারণ জনগণের নৌকায় পারাপার হয়ে স্কুল, কলেজ, হাসপাতাল ও বাজার ঘাটে যাতায়াত করার একমাত্র পথ নৌকা। স্বল্প সময়ের মধ্যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে রোগীদের পার করার জন্য এ্যাম্বুলেন্স, ডাক্তার আনা যেত না।
বিভিন্ন সময় বরিশাল ও ভোলাসহ বিভিন্ন স্থান থেকে লঞ্চ, ট্রলার,স্পিডবোর্ড নদীতে চলাচলের জন্য দুর্ঘটনার শিকার হয়েছে। বিষয়টি সিংহের কাঠী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সিনিয়র সহকারী ইংরেজী শিক্ষক সামছুল আলম মাষ্টার তিনি জানান, তার নিজ উদ্যোগে ও স্থানীয় ৬/৭ শিক্ষার্থীদের সহযোগিতায় নিজের বাগানের গাছ ও স্ব মিল থেকে কাটিয়ে দু’শ ফুট লম্বা সাঁকো তৈরী করেন।
তিনি আরও বলেন, যে চরকেউটিয়া ১নং ওয়ার্ড থেকে টুংগীবাড়িয়া ইউনিয়ন ও চরমোনাই ইউনিয়ন হয়ে স্বল্প সময়ের মধ্যে বরিশাল যাতায়াত করা সম্ভব হবে। প্রতিদিন এই সাঁকো দিয়ে ভ্যান হোন্ডা চলাচল করতে পারবে।
এছাড়াও ২০০৩ সালে চরকেউটিয়া ১ নং ওয়ার্ড থেকে সাহেবের হাট যাতায়াতে সমস্যার সৃষ্টি হলে সেই সময় চারশো ফুট লম্বা সাঁকো তৈরী করছিলো। কিন্তু বিএনপি ক্ষমতায় আসলে চরমোনাই ইউনিয়নের ক্ষমতাশীন দলের কিছু নেতারা সাঁকোটি ভেঙ্গে দেওয়া হয়।
