টুপি-পাঞ্জাবি পরে ক্লাশ করতে বারন, শিক্ষার্থীদের বিক্ষোভ

ফেব্রুয়ারি ০৬ ২০২৩, ২০:১৮

আমার বরিশাল ডেস্ক,

পটুয়াখালী প্রতিনিধি ॥ কলাপাড়ায় মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীর ক্লাশ বর্জণ করে বিক্ষোভের মুখে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমের স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণায় শিক্ষার্থীরা ক্লাশে ফিরে গেছে।

সোমবার সকালে শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করে ক্যাম্পাসে ও ক্যাম্প্যাসের বাইরে বিক্ষোভ মিছিল করে। শিক্ষার্থীরা জানান, গত ২ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষার্থী জায়েদ মুসল্লীকে টুপি ও পাঞ্জাবি খুলে স্কুল ড্রেস পড়ে আসতে বলেন সভাপতি জাহাঙ্গীর আলম। একইভাবে ৭ম শ্রেণির ইংরেজি ক্লাশ চলাকালীন শিক্ষক মজিবুর রহমানকেও অনুরুপ কথা বলেন। এবিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি প্রথমে ভাইরাল হয়।

পরে এ বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে সোমবার প্রতিবাদ বিক্ষোভ করেন। বিক্ষোভের এক পর্যায়ে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম নিজ মুখে সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। মহিপুর থানার পরিদর্শক হাফিজুর রহমান জানান, তারা সতর্ক অবস্থানে ছিলেন বলে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

প্রধান শিক্ষক জানান, বর্তমানে শিক্ষার্থীরা শান্ত রয়েছে। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য বলেন, বিষয়টি সমাধানের জন্য সকল ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। এব্যাপারে অভিযুক্ত জাহাঙ্গীর আলম বলেন, টুপি পাঞ্জাবির বিষয় আমি কাউকে কিছু বলিনি। আমি স্টুডেন্টদের স্কুল ড্রেস পরিধানের কথা বলেছি। এছাড়া শিক্ষকদেরকে পরিপাটি পোশাক পড়ে ক্লাশে আসার জন্য বলেছিলাম।

সংবাদটি শেয়ার করুন....