বরিশালে চলছে বিএনপির সমাবেশের প্রস্তুতি

ফেব্রুয়ারি ০২ ২০২৩, ১৫:০৯

আমার বরিশাল ডেস্ক,

আরিফ হোসেন ॥ আগামী ৪ ফেব্রুয়ারী বরিশালে সরকার পতনের বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে মঞ্চ তৈরির প্রস্তুতি চলছে। নগরীর জিলা স্কুল মাঠে ৪ তারিখে বরিশাল জেলা ও মহানগর বিএনপির ডাকা বিভাগীয়

সমাবেশ সফল করতে সকল প্রকার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। সমাবেশকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মাঝে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্যতা। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বরিশাল মহানগর, দক্ষিণ জেলা ও উত্তর জেলা বিএনপি সহ দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সমাবেশের মাঠ পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক
সম্পাদক মাহবুবুল হক নান্নু,কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনোকুল ইসলাম টিপু,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজবা উদ্দিন ফরহাদ সহ নেতৃবৃন্দ।

সরকার পতনের আন্দোলন, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, বিএনপির নেতাকর্মীদের নামে মামলার প্রতিবাদ সহ ১০ দফা দাবী আদায়ের লক্ষে এই বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। আগামী শনিবার দুপুরে সমাবেশের প্রধান অতিথি হিসাব উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ব্যারিষ্টার শাহজাহান ওমর বীর উত্তম, ভাইচ চেয়ারম্যান মেজর অব হাফিজ উদ্দিন আহম্মেদ বীর বিক্রম, জয়নাল আবেদীন ভাইচ চেয়ারম্যান ও যুগ্ন মহাসচিব মজিবর রহমান সরোয়ার সহ বরিশাল জেলা ও মহানগর বিএনপির নেতা কর্মীরা উপস্থিত থাকবেন।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....