বরিশালে বিভাগীয় এস এমই পণ্য মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন

জানুয়ারি ৩১ ২০২৩, ২০:২৩

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিভাগীয় এসএমই পণ্য মেলা উপলক্ষে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের তত্ত্বাবধানে ক্ষুদ্র মাঝারি শিল্প ফাউন্ডেশন ও শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার বিকেলে বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো: আমিন উল আহসান।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও রাজস্ব) খোন্দকার আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন সহ কর্মকর্তাবৃন্দ।

মেলা আগামীকাল বুধবার বেলা ১১ টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যান (বেলস পার্ক) এ উদ্বোধন করবেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফরুক শামিম-এমপি।

সংবাদটি শেয়ার করুন....