আগৈলঝাড়ায় আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

জানুয়ারি ৩০ ২০২৩, ২০:৪৬

আমার বরিশাল ডেস্ক,

মো: নাসির উদ্দিন শাহ্, আগৈলঝাড়া॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলা হলরুমে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে মাসিক সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত, মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইলিয়াস তালুকদার,মস্তফা সরদার, বিপুল দাস, শফিকুল ইসলাম টিটু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম মাসুম সহ উপজেলার সব দপ্তরের কর্মকর্তা বৃন্দ। এ সময় বাল্যবিবাহ,মাদক আইনশৃঙ্খলা বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন....