বরিশালে সিটি বাস চালুর দাবিতে মানববন্ধন করেছে লাভ ফর ফ্রেন্ডস

জানুয়ারি ২৯ ২০২৩, ২২:২৩

আমার বরিশাল ডেস্ক,
নিজস্ব  প্রতিনিধি ॥ বরিশাল নগরীতে সিটি বাস সার্ভিস চালুর  দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছে স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডস।
২৯ জানুয়ারী রবিবার সকাল ১১টায় নগরীর প্রান কেন্দ্র অশ্বিনী কুমার টাউন হলের সম্মুখে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন লাভ ফর ফ্রেন্ডস সংগঠনের সহ-সাধারণ সম্পাদক শাহেদ বিল্লাহ। এ সময়ে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা ব্যানার নিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেয় এই আয়োজনে।এ সময়ে শিক্ষার্থীরা বলেন অটোতে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে এরই প্রেক্ষিতে এই আয়োজন করা হয়েছে।
 সিএনজি অটোরিকশার  অযাচিত ভাড়া বৃদ্ধিতে বরিশালে সিটি বাস সার্ভিস চালুর দাবিতে জেলা প্রশাসক ও নগরীর মেয়রের দৃষ্টি আকর্ষণ করা হয়।
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন, সীমান্ত চক্রবর্তী,মাহমুদ করিম,রিদয়,আব্দুর রহমান,আতিক,মেহেদী হাসান মিঠু,মেহেদী হাসান তুষার,পারভেজ সিকদার প্রতিষ্ঠাতা সভাপতি লাভ ফর ফ্রেন্ডস,ইয়ামিন,মাহি সহ সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দ।
সংবাদটি শেয়ার করুন....