বাকেরগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত

জানুয়ারি ২৮ ২০২৩, ১৯:১৭

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক ॥ বাকেরগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি বরিশাল’র ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারী শনিবার সকাল ১০টায় সদর রোড একটি অভিজাত রেস্তোরাঁয় এই সম্মেলনে প্রায় দু’শ সদস্য অংশ নেন।

সংগঠনের সভাপতি আব্দুল মালেক হাওলাদারের সভাপতিত্বে বার্ষিক রিপোর্ট পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজি মনিরুল ইসলাম।

অনুষ্ঠানের ২য় পর্বে নতুন কমিটির লক্ষে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনায়ে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বরিশাল জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আবদুল হাই আল হাদি। তার সাথে বরিশাল বারের দুজন আইনজীবী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।

নির্বাচনে ২০২৩-২০২৫ সনের জন্য সভাপতি মোঃ হাবিবুর রহমান, পুনরায় সাধারণ সম্পাদক কাজি মনিরুল ইসলাম স্বপন, সহ-সভাপতি মাওলানা সাহাদাত হোসেন, প্রকৌশলী জালাল উদ্দিন, সুলতান আহমেদ, মজিবর রহমান হানিফ, যুগ্ম সম্পাদক মজিবর রহমান হাওলাদার,শফিকুল ইসলাম সেলিম, অর্থ সম্পাদক মো: নুরুউদ্দিনখান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গির কবির, সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজুর রহমান, ১নং নির্বাহী সদস্য মোঃ মামুন-অর-রশিদ সহ মোট ৩৩ সদস্য নির্বাহী পরিষদের বিভিন্ন পদে নির্বাচিত হন।

সংবাদটি শেয়ার করুন....