মৃত্যুর আগে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য যা করে গেলেন কাজী আনছার উদ্দীন সরদার

জানুয়ারি ২৮ ২০২৩, ১৯:০৬

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক ॥ মারা যাওয়ার আগেও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য যা করে গেলেন বরিশাল সদর উপজেলার কর্ণকাঠী ইজ্জাতুল ইসলাম আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও কর্ণকাঠী আম্মানিয়া এতিমখানা সাবেক সম্পাদক, বদরপুর ট্রাভেলস এন্ড টুরস ব্যবস্থাপনা অংশীদার ও অভিজ্ঞ মোয়াল্লেম বরিশাল জেলা ম্যারেজ রেজিষ্টার সমিতি’র সচিব, সাগরদী শাখার ম্যারেজ রেজিষ্টার কাজী মাও ঃ আনছার উদ্দীন সরদার।

তিনি ২০২২ সালের ১১ নভেম্বর সৌদি আরবে পবিত্র হজ্ব পালন করতে গিয়ে মৃত্যু বরন করেন। তবে তিনি মৃত্যু বরনের এক মাস আগে কর্ণকাঠী ই, ই, আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের পাঠ দানে সমস্যা দেখে শিক্ষার্থীদের কথা চিন্তা করে বরিশাল সদর উপজেলা পরিষদের মাদ্রাসার জন্য বেঞ্চের জন্য একটি আবেদন করেন। যা মাদ্রাসা কতৃপক্ষ জানেন না।

মরহুম কাজী মাও ঃ আনছার উদ্দীন সরদারের আবেদনের প্রেক্ষিতে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) ও জাইকার অর্থায়নে মাদ্রাসায় ৪০ টি বেঞ্চ মাদ্রাসা কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

তবে মরহুম কাজী মাও ঃ আনছার উদ্দীন সরদারের মত্যুর আগে যে উদ্দ্যোগ নিয়ে গেছেন তার জন্য ঐমাদ্রাসার শিক্ষার্থী ও মাদ্রাসা কতৃপক্ষ তার নিয়ে প্রশাংসা করছে। শুধু তাই নয় তার প্রশাংসণীয় কাজ গুলো স্মরন করছে নগরীর পলাশপুর রহমানিয়া এতিমখানায় শিক্ষার্থীরাও।

সংবাদটি শেয়ার করুন....