গৌরনদীতে চানাচুর ফ্যাক্টরিতে অগ্নিকান্ড
জানুয়ারি ২৫ ২০২৩, ১৯:১৬
আমার বরিশাল ডেস্ক,
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলার গৌরনদী উপজেলার ধানডোবা এলাকার আবার খাবো নামের একটি চানাচুর ফ্যাক্টরিতে বুধবার সকালে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
আগুন নেভাতে গিয়ে আলামিন খলিফা নামের স্থানীয় এক বাসিন্দা গুরুত্বর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, মোক্তার ফুড প্রোডাক্টের আবার খাবো নামের চানাচুর ফ্যাক্টরির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় ফ্যাক্টরিটি বড়ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে
